রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

হাদির খুনিদের হস্তান্তর না হলে আন্দোলন থামবে না: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশের কাছে হস্তান্তর না করা হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর শাহবাগে ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।

সমাবেশে আসিফ মাহমুদ বলেন, “হাদিকে যারা হত্যা করেছে, তাদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তা না হলে স্বাধীনতাকামী জনগণের লড়াই কোনোভাবেই থামবে না।” তিনি আরও বলেন, এই আন্দোলন সময়ের সঙ্গে আরও কঠোর ও সংগঠিত রূপ নেবে।

তিনি অভিযোগ করেন, শরিফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে জনগণের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে নিষিদ্ধ ও পলাতক রাজনৈতিক শক্তি এবং তাদের সহযোগীরা। আসিফ মাহমুদের ভাষায়, “তারা ভুলে গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে এই দেশের মানুষ রক্ত দিয়ে রাজপথ দখল করেছিল, কিন্তু মাথা নত করেনি।”

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদি যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন, তা ছিল নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। সেই লড়াইয়ে সন্ত্রাস, বিশৃঙ্খলা কিংবা সুবিধাভোগী গোষ্ঠীর কোনো জায়গা নেই। হাদির আদর্শ অনুসরণ করেই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। তাঁর কথায়, “হাদির খুনিদের হস্তান্তর না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে।”

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X