কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারের নতুন জেলা প্রশাসক আবদুল মান্নান

কক্সবাজারের নতুন ডিসি মো. আবদুল মান্নান। ছবি : সংগৃহীত
কক্সবাজারের নতুন ডিসি মো. আবদুল মান্নান। ছবি : সংগৃহীত

কক্সবাজারের স্টেডিয়ামকাণ্ডের তিন দিনের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মান্নান। তিনি জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের নিয়ম অনুযায়ী, উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। অন্যদিকে সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জুলাই-আগস্ট বিপ্লবের পর জেলা প্রশাসক হিসেবে কক্সবাজারে নিয়োগ পান। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে যানজটের শহর কক্সবাজারে নতুন করে দেড় হাজার অটোরিকশা (টমটম) লাইসেন্স প্রদানে সহযোগিতা, বাঁকখালী নদী অবৈধ দখল উচ্ছেদের নামে দীর্ঘদিনের স্বত্ব দখলীয় বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

সর্বশেষ ১২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফাইনালে উন্মত্ত টেকনাফের দর্শক কর্তৃক বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বেপরোয়া ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা সামাল দিতে না পারার ব্যর্থতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে সালাহউদ্দিনের বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X