কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার রাশিয়ান হাউসের উদ্যোগে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উদযাপন 

ঢাকার রাশিয়ান হাউসের আয়োজনে সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
ঢাকার রাশিয়ান হাউসের আয়োজনে সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউস এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাংবাদিকতার নৈতিকতা, সাহসিকতা এবং সত্য অনুসন্ধানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়ান হাউসের আয়োজনে সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, শিক্ষাবিদ ও ছাত্রসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই ‘সত্যের জন্য প্রাণ হারানো’ শীর্ষক একটি স্মারক প্রদর্শনী উদ্বোধন করা হয়, যেখানে বিশ্বজুড়ে নিহত সাংবাদিকদের স্মৃতিচারণ করা হয়। পাশাপাশি, যুদ্ধক্ষেত্রে কর্মরত সাংবাদিকদের তোলা ছবি নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা সাংবাদিকতার ঝুঁকিপূর্ণ বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।

এই আয়োজনে শিক্ষাক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার উচ্চশিক্ষা ও বৃত্তি সংক্রান্ত একটি তথ্যবহুল উপস্থাপনা অনুষ্ঠিত হয়, যেখানে রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোয় পড়াশোনার সুযোগ, স্কলারশিপ প্রোগ্রাম এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাশিয়ান হাউসের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষাংশে প্রদর্শিত হয় দুটি তথ্যচিত্র ‘বেসলান ২০০৪-২০২৪’ এবং ‘রুসোফোবিয়া : ঘৃণার ইতিহাস।’ প্রথমটি বেসলান ট্র্যাজেডির দুই দশকের প্রতিফলন, আর দ্বিতীয়টি রাশিয়ার বিরুদ্ধে বিদ্বেষের ঐতিহাসিক বিশ্লেষণ তুলে ধরে।

প্রতি বছর ঢাকার রাশিয়ান হাউস সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সত্যের পক্ষে দাঁড়ানোর সাহসিকতাকে সাংবাদিক সংহতি দিবসে উদযাপন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১০

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১১

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১২

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৩

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৪

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৫

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৬

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৭

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৮

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৯

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

২০
X