কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পিআইবি-অনলাইন এডিটরস অ্যালায়েন্সের যৌথ প্রশিক্ষণ উদ্যোগ

বৈঠক শেষে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নেতারা। ছবি : সংগৃহীত
বৈঠক শেষে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নেতারা। ছবি : সংগৃহীত

অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতায় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্স যৌথভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে যাচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্স নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

পিআইবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সহসভাপতি কেএম জিয়াউল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএএইচএম কবির আহম্মেদ, অর্থ সম্পাদক মঈন বকুল এবং অফিস সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

বৈঠকে অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঠিক ব্যবহার, ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে ভুয়া সংবাদ প্রতিরোধ এবং প্রযুক্তি-ভিত্তিক নতুন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জানান, আগামী মাস থেকেই অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এ সময় তিনি অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতায় আগ্রহী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে সহযোগিতা করতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সকে আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণে পিআইবির অভিজ্ঞ প্রশিক্ষকদের পাশাপাশি অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অভিজ্ঞ সাংবাদিকরাও প্রশিক্ষণ প্রদান করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X