বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ১৬০০ বৃক্ষরোপণ

ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও নগর পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রজাতির ১৬০০ বৃক্ষরোপণ। ছবি : সংগৃহীত
ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও নগর পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রজাতির ১৬০০ বৃক্ষরোপণ। ছবি : সংগৃহীত

ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও নগর পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রজাতির ১৬০০ বৃক্ষরোপণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর দিয়াবাড়ীতে বৃক্ষরোপণ করা হয়। গ্রিন সেভার্সের আয়োজনে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বন অধিদপ্তরের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সভাপতিত্ব করেন গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খালের মাধ্যমে চ্যানেলিং করে ঢাকার পানি বের করে স্থায়ীভাবে ঢাকার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বায়ুদূষণ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকার এসটিএসগুলো আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের মাধ্যমে একটি ইনক্লুসিভ শহর গড়তে সিটি করপোরেশনের পক্ষ থেকে হিজড়া জনগোষ্ঠীর ব্যবসার সুযোগ তৈরি করা হচ্ছে।’

প্রশাসক জানান, যারা ব্যক্তিগতভাবে বৃক্ষরোপণ করেন তাদের জন্য ‘গাছের ডাক্তার’ নামে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকায় একটি ‘ট্রি মিউজিয়াম’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং নগরীর আরবান বায়োডাইভারসিটি হটস্পটগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাগত বক্তব্যে বন অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা বলেন, আমতলী থেকে গুলশান ১ পর্যন্ত বৃক্ষরোপণ ও মাটির সংরক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

পাশাপাশি বাউনিয়া খালের চারপাশেও বৃক্ষরোপণ করা হয়েছে। ঢাকাকে সবুজে ঢেকে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এসব কার্যক্রম চলমান থাকবে।

অনুষ্ঠানে বন অধিদপ্তরের বন সংরক্ষক হুসাইন মোহাম্মদ নিশাদ, উপপ্রধান বন সংরক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন খান, ইডকলের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ জাভেদ ইকবাল এবং ইডকলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।

সোমবার রোপণ করা ১৬০০ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে রয়েছে জারুল, সোনালু, করবী, চন্দ্রপ্রভা ও টগর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১০

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১১

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৪

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৫

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৬

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৭

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৯

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

২০
X