কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে ঘুষের প্রস্তাব, প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের লোগো ও ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা উত্তর সিটি করপোরেশনের লোগো ও ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ঘুষের প্রস্তাব দিয়ে সাময়িক বরখাস্ত হলেন প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ডিএনসিসির প্রশাসককে উপকর কর্মকর্তা পদে পদায়ন করার জন্য এ ঘুষের প্রস্তাব করেন। সরাসরি ঘুষ প্রস্তাব করায় প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সম্প্রতি ডিএনসিসির কয়েকজন কর্মচারীকে উপকর কর্মকর্তা পদে পদায়ন করে। মূলত উপকর কর্মকর্তা পদটি নবম গ্রেডের কিন্তু এসব পদে ১৬-১৪ গ্রেডের কর্মচারীদেরও পদায়ন করা হয়েছে। মিজানুর রহমানও এ পদের জন্য আগ্রহী ছিলেন।

ডিএনসিসি জানিয়েছেন, কর্মচারীদের কাছে উপ-কর কর্মকর্তা পদটি বেশ আর্কষণীয়। হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও সংগ্রহ উপকর কর্মকর্তাদের দায়িত্ব। তাই এ পদে কর্মকর্তা ও কর্মচারীদের আগ্রহ বেশি। সে কারণে এ পদের জন্য কর্মচারীরা বিভিন্ন কর্মকর্তাদের কাছে তদবির চালান।

মিজানুর রহমান সরাসরি উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। সেখানে মিজানুর রহমান লেখেন, ‘ডিটিও (পৌরকর)-এর নিজ বেতন-ভাতায় দায়িত্ব নিতে চাই। স্যার যদি সম্ভব না হয় তাহলে ডিটিও (পৌরকার)-এর অতিরিক্ত দায়িত্ব নিতে চাই। স্যার আমি মিজানুর রহমান, আমার বর্তমান পদবি : প্রশাসনিক কর্মকর্তা অঞ্চল-১ (উত্তরা), ঢাকা উত্তর সিটি করপোরেশন। স্যার কাজটি করে দিলে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনার জন্য এক লাখ টাকার উপহার আছে আমার পক্ষ থেকে। স্যার রাজি থাকলে এক লাখ টাকাও দিতে পারি কেউ জানবে না। স্যার কিছু মনে করবেন না, শ্রদ্ধান্তে আপনার বাধ্যগত মিজানুর রহমান।’

এ বিষয়ে জিজ্ঞেস করা হলে মিজানুর রহমান বলেন, ‘ঘুষের এ বিষয়টি আমার জানা নেই। আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিন্তু কেন করা হয়েছে আমার সঠিক জানা নেই।’

উল্লেখ্য, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে বরখাস্ত করে ডিএনসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X