চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিন চট্টগ্রাম গড়তে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

চট্টগ্রাম নগরভবন চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশ নেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরভবন চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশ নেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

সবুজ পরিবেশ গড়ে তুলতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর নগরী গড়ে তুলতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যে ১০ লাখ গাছ লাগিয়ে ‘গ্রিন চট্টগ্রাম’ গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরভবন চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় লায়ন্স ক্লাব অব চিটাগং মেয়রের হাতে ১ হাজার গাছের চারা তুলে দেয়।

এ সময় মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। ইসলামের দৃষ্টিতেও বৃক্ষরোপণ সওয়াবের কাজ। যতদিন গাছ বেঁচে থাকবে, ততদিন আমলনামায় সওয়াব লেখা হবে।’

তিনি আরও বলেন, একসময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজ গাছে ভরপুর। কিন্তু পাহাড় উজাড়, দখল ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে। দূষণপ্রবণ এ নগরে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় শক্তি হলো গাছ। তাই সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে জানিয়ে মেয়র প্রত্যেক নগরবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, লায়ন বাবুল কান্তি লালা, লায়ন বাসুদেব সিনহা, লায়ন অনুপম মজুমদার, লায়ন নুরুল আলম, লায়ন সিলবাস্টার বার্নাডেট, লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, লায়ন মো. খোরশেদ আলীসহ অন্যরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X