কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের অফ-ডে বাতিল

স্পেশাল ট্রেন। পুরোনো ছবি
স্পেশাল ট্রেন। পুরোনো ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ-ডে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ও শনিবার (০৪ অক্টোবর) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী যথাক্রমে ৭৬০/৭৫৯ নম্বর আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও ৭৫৬/৭৫৫ নম্বর আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।

এবারের শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন সরকারি ছুটি। ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই লম্বা ছুটিতে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের বাড়তি চাপ সামলাতে আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

অফ ডে প্রত্যাহার হওয়া দুটি সপ্তাহের অন্য দিনের সময়সূচী অনুযায়ী উল্লিখিত তারিখে যথাযথভাবে চলাচল করবে। ওই দিনের টিকেট অনলাইন থেকে সংগ্রহ করা যাবে। ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে পূর্বের ন্যায় ট্রেন দুটির অফ-ডে কার্যকর থাকবে।

অন্যদিকে পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা বিবেচনায় রেখে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা এবং ঢাকা-চট্টগ্রাম রুটে অতিরিক্ত চার জোড়া ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) পরিচালনা করা হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। এসময় টিকেটধারী যাত্রীদের হয়রানি প্রতিরোধ ও বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের গঠিত ভিজিলেন্স টিম কাজ করবে।

যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ারসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১০

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

১২

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

১৩

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

১৪

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

১৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৬

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৮

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৯

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

২০
X