কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-যুক্তরাজ্যের সংলাপ কাল

বাংলাদেশ ও যুক্তরাজ্যের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাজ্যের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাজ্য ঢাকায় আগামীকাল ৫ম কৌশলগত সংলাপ করবে। সংলাপে যোগ দিতে দুদিনের সফরে আজ ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম তাকে স্বাগত জানান।

ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্যার ফিলিপের মূল আলোচ্য বিষয় হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ।’ বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে গঠিত কৌশলগত সংলাপটি একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের অভিন্ন অঙ্গীকারকে প্রতিফলিত করবে।

সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সঙ্কটসহ বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হবে। এই সংলাপটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কপ২৮-তে সহযোগিতা, জলবায়ু অর্থায়ন, জলবায়ু প্রভাব মোকাবিলায় অভিযোজন ও খাপ খাওয়ানো এবং যুক্তরাজ্যের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব প্রদর্শনের সুযোগ করে দেবে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, ঢাকায় অবস্থানকালে স্থায়ী আন্ডার-সেক্রেটারি রাজনীতিবিদ, সুশীল সমাজ সংগঠন, ব্যবসায়ী নেতারা ও যুব প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১০

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১১

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১২

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৩

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৪

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৫

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৬

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৭

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৯

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

২০
X