কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্যে আছে : পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ও যুক্তরাজ্যের ৫ম কৌশলগত সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশকে যুক্তরাজ্য সহায়তার প্রস্তাব দিয়েছে জানিয়ে সচিব বলেন, তারা এদেশে একটি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

সংলাপের পর ব্রিটিশ প্রতিনিধি ফিলিপ বার্টন সাংবাদিকদের বলেন, সংলাপ খুবই গঠনমূলক হয়েছে। বৈঠকে দুইদেশ ঢাকা-লন্ডন অংশীদারত্বের সম্পর্ক আরও জোরদারে একমত হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা-লন্ডন ৫ম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।

এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ব্রিটিশ হাইকমিশনের উর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মাসুদ বিন মোমেন ও ফিলিপ বার্টন।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্য অবস্থান করছে। তারেকসহ সে দেশে পলাতক আসামিদের ফেরাতে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা অসংখ্য মামলার মধ্যে এখনও পর্যন্ত চারটিতে তার সাজা হয়েছে। এরমধ্যে অর্থ পাচারের একটি মামলায় ২০১৩ সালে বিচারিক আদালতের রায়ে তিনি খালাস পেলেও পরে উচ্চ আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দেয়। ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাথে তারও সাজা হয়। তারেককে দেয়া হয় ১০ বছরের কারাদণ্ড। একই বছরের অক্টোবরে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার কয়েকটি ধারায় তারেককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সেইসঙ্গে বিস্ফোরক আইনের আরেকটি ধারায় তার ২০ বছর কারাদণ্ডাদেশ হয়।

সবশেষ গত ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড দেয় আদালত। একই মামলায় তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সরকার অনেক দিন ধরেই তাকে দেশে ফিরিয়ে সাজা কার্যকরের চেষ্টা করছে। তবে দেশটিতে তিনি যে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সে ব্যাপারে মুখ খোলেনি কোন পক্ষই।

পররাষ্ট্র সচিব জানান, সংলাপে যুক্তরাজ্যে ভিসার বাইরে থাকা বা অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উপায় খুঁজতে দুই দেশ শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর করতে সম্মত হয়েছে। এজন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপও গঠন করা হবে। দেশটিতে আরও বেশি শিক্ষার্থী ও শ্রমিক যাতে যেতে পারে তা নিয়েও আলোচনা হয়।

নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাজ্য আমাদের পুরনো বন্ধু এবং উন্নয়ন সহযোগী। তাই আমাদের নির্বাচনে তাদের আগ্রহ রয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কাজ করছে।

যুক্তরাজ্য বলেছে, তারা সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, এজন্য প্রয়োজনে সহায়তারও প্রস্তাব দিয়েছে। আমরা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে তাদের প্রস্তাব দিয়েছি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘অংশগ্রহণমূলক’ শব্দের অনেক অর্থ হতে পারে। সব মানুষের ভোটাধিকার প্রয়োগ এক ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন। তবে কোন দল কী ভাবছে তা তারা জানে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই।

তিনি আরও জানান, সংলাপে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন, গতিশীলতা ও অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, সুশাসন, মানবাধিকার, ইন্দো-প্যাসিফিক কৌশল, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক আলোচনা হয়েছে। আমরা এই ইস্যুতে আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি।

বাংলাদেশের রাজস্ব আয় ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় জানিয়ে তিনি বলেন, আমরা ২০২৬ সালের পর সেদেশে জিএসপি পরবর্তী সুবিধা বিবেচনার অনুরোধ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১০

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১১

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১২

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৩

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৪

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৫

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৬

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৭

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৮

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৯

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X