কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জলবায়ু প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে নতুন প্রযুক্তি গ্রহণে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখতে প্রস্তুত ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

‘নেক্সাস অব ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ইনোভেটিভ বায়োটেকনোলজি’ বিষয়ক সংলাপে এসব কথা বলেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাথান ফ্লুক। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারও সংলাপে উপস্থিত ছিলেন। খবর বাসসের।

সংলাপে নাথান ফ্লুক বলেন, জৈবপ্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা পরিবর্তিত পরিবেশগত অবস্থার সঙ্গে সাড়া দিতে সক্ষম নতুন জাতের উদ্ভিদ উদ্ভাবনের হারকে ত্বরান্বিত করতে পারেন।

উদ্বোধনী অধিবেশন চলাকালীন, ওয়াহিদা আক্তার এবং নাথান ফ্লুক কৃষি খাতে জলবায়ু সহনশীলতা তৈরিতে নির্ভুল জৈবপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। লবণাক্ততার অনুপ্রবেশ, খরা এবং নতুন কীটপতঙ্গ কৃষকদের জন্য লাভজনকভাবে খাদ্য উৎপাদন করা কঠিন করে তুলেছে বলে তারা মনে করেন।

বাইডেন প্রশাসন জৈবপ্রযুক্তি উদ্ভাবনকে সুরক্ষা এবং সমর্থনকে অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে নাথান ফ্লুক বলেন, মার্কিন নিয়ন্ত্রক ব্যবস্থা বৈজ্ঞানিক ঝুঁকিভিত্তিক পদ্ধতিগুলো ব্যবহার করে, যাতে কৃষকদের যত তাড়াতাড়ি সম্ভব নতুন সরঞ্জামগুলোতে সম্পৃক্ত হতে সক্ষম করে। জলবায়ু এবং গ্লোবাল মিথেন অঙ্গীকারের জন্য কৃষি উদ্ভাবন মিশনের সদস্য হিসেবে, কৃষকদের জীবিকাকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম করে তোলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের একটি অভিন্ন মিশন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলে মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X