কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাবিপ্রবি ও ক্যাপসের দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত

রাবিপ্রবি ও ক্যাপসের মধ্যে দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সৌজন্যে
রাবিপ্রবি ও ক্যাপসের মধ্যে দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সৌজন্যে

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) মধ্যে ‘ ক্লিন এয়ার ফর গুড হেলথ:আন্ডারস্ট্যান্ডিং আওয়ার এনভায়রনমেণ্ট’ শীর্ষক দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় রাবিপ্রবির প্রশাসনিক ভবন–১-এর সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এবং ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার দুই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় উঠে আসে—পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক যৌথ গবেষণা, বিশ্ববিদ্যালয়ে ‘ক্লিন এয়ার ক্লাব’ প্রতিষ্ঠা,এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনের তথ্য–উপাত্ত বিনিময়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও জনগোষ্ঠী নিয়ে গবেষণা, টেকনিক্যাল এয়ার পলিউশন এবং জলবায়ু অভিযোজন সংক্রান্ত কর্মপরিকল্পনা।

সভায় আরও উপস্থিত ছিলেন রিজেন্ট বোর্ড সদস্য জনাব সাইদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, পরিচালক ও প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাবিপ্রবি এবং ক্যাপসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর এটি ছিল উভয় প্রতিষ্ঠানের প্রথম যৌথ বৈঠক। এর ধারাবাহিকতায় ক্যাপস প্রদত্ত ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ গত ১০ ডিসেম্বর দুপুর ১টায় রাবিপ্রবি রিসোর্স ইনোভেশন সেন্টারে (আরআইসি) স্থাপন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X