কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী সংলাপ শুরু হচ্ছে রোববার

নির্বাচন কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স
নির্বাচন কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই এই সংলাপ শুরু হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ৩০ প্রতিনিধি অংশ নেবেন প্রথম পর্বের সংলাপে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বে ৩৩ শিক্ষাবিদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

এই সংলাপ ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে (@BangladeshECS) সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গেও সংলাপে বসবে ইসি।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি, যার মধ্যে রয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন দল। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও নানা কারণে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়—যেগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাগপা।

সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা পুনরায় নিবন্ধনের অনুমতি পেলেও, ইসি এখন পর্যন্ত কেবল জামায়াতের নিবন্ধনই পুনর্বহাল করেছে। একইসঙ্গে নতুন দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিও নিবন্ধন পেয়েছে।

ইসি জানিয়েছে, তারা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X