কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিইসি আরও বলেন, ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে তিনি ফোনে আলোচনা এড়িয়ে চলেন। অনেকে তাই মনে করেন সিইসি ফোনে কথা বলেন না।

তিনি বলেন, আপনারা সরাসরি আমার কাছে এসে কথা বলুন। আমার দরজা সবসময় খোলা। প্রয়োজনে লিখিত প্রস্তাবও দিতে পারেন, কিন্তু ফোনে আলোচনা করি না। এআই নিয়েও আমরা সচেতন, এবং এটি মোকাবিলায় আমরা সিরিয়াসভাবে কাজ করছি।

নাসির উদ্দিন বলেন, আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই, যাতে সবাই দেখতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাব এবং দেশীয় পর্যবেক্ষকদের যতটা সম্ভব নিবন্ধন দেওয়ার চেষ্টা করব।

তিনি বলেন, আমরা চেষ্টা করব আপনারা যে পরামর্শ দেবেন তা বাস্তবায়ন করতে। অতীতের মতো হবে না। আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। আপনাদের সহযোগিতায় সুন্দর নির্বাচন সম্ভব।

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, মানুষকে নির্বাচনে আসতে বলুন। আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করব। আমাদের সকলের সহযোগিতায় নির্বাচন আয়োজন করতে হবে। আমার দরজা সবসময় খোলা, এবং যে কোনো সময়ে আপনারা সুপারিশ দিতে পারেন, আমরা তা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X