কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইলিশের আকার অনুযায়ী দাম নির্ধারণের সুপারিশ ট্যারিফ কমিশনের

ইলিশ মাছ। ছবি : সংগৃহীত
ইলিশ মাছ। ছবি : সংগৃহীত

দেশে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে আকারভেদে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। স্থানীয় বাজারে দামের অস্থিতিশীলতা চিহ্নিত করে রোববার (২৮ সেপ্টেম্বর) এ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি সেপ্টেম্বরে ইলিশের কেজিপ্রতি দাম সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকায় উঠেছে। এ বিষয়ে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান বলেন, একসময় এক কেজি গরুর মাংসের দামে তিন কেজি ইলিশ কেনা যেত। এখন উল্টো, তিন কেজি মাংসের দামে এক কেজি ইলিশ কিনতে হচ্ছে। অস্বাভাবিক দাম বাড়ায় খুচরা পর্যায়ে সুনির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়া জরুরি।

তিনি আরও জানান, ইলিশ শতভাগ দেশীয় পণ্য হলেও বাজারে কৃত্রিমতার প্রভাব প্রবল। আহরণের পর দাদন ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের একাধিক স্তর এবং অতিরিক্ত মুনাফার কারণে দাম অস্বাভাবিক হারে বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের বাজারে ইলিশের কেজিপ্রতি দাম ৯০০ থেকে ২ হাজার ২০০ টাকা হলেও চলতি সেপ্টেম্বরে ভারতে রপ্তানির গড় দাম পড়েছে ১ হাজার ৫৩৪ টাকা। এখন পর্যন্ত প্রতিবেশী দেশে ৯৭ টনের বেশি ইলিশ রপ্তানি হয়েছে। কমিশনের ভাষ্য, যদি এই দামে ব্যবসায়ীরা রপ্তানিতে মুনাফা করতে পারেন, তাহলে স্থানীয় বাজারে উৎপাদন খরচের তুলনায় তারা অতিরিক্ত মুনাফা করছেন।

ট্যারিফ কমিশন ইলিশের দাম বাড়ার ১১টি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে— চাহিদা-সরবরাহের ভারসাম্যহীনতা, মজুত ও সিন্ডিকেট, জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধি, মাছ ধরার ব্যয় বাড়া, নদীর নাব্য ও পরিবেশগত সংকট, অবৈধ জাল ব্যবহার, দাদন ব্যবসা, বিকল্প কর্মসংস্থানের অভাব, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং রপ্তানির চাপ।

ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়, গত চার মাসে ইলিশের দামে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা গেছে। জুনে কেজিপ্রতি ৬০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হলেও সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৯০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। গত পাঁচ বছরে স্থানীয় বাজারে ইলিশের দাম ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে রপ্তানি মূল্যও বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ছিল ৯৪৭ টাকা, যা এ বছর বেড়ে হয়েছে ১ হাজার ৫৩৪ টাকা।

প্রতিবেদনে জানানো হয়, প্রতিবছর গড়ে সাড়ে পাঁচ লাখ টনের মতো ইলিশ আহরণ হয়। ২০২৩-২৪ অর্থবছরে আহরণ হয়েছে ৫ লাখ ২৯ হাজার টন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১০

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১১

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৪

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৫

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৬

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৭

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৮

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৯

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

২০
X