কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নিবন্ধন পেল এনপিবি নিউজ

এনপিবির লোগো। ছবি : সংগৃহীত
এনপিবির লোগো। ছবি : সংগৃহীত

নতুন প্রজন্মের ডিজিটাল মিডিয়া ‘নিউজ পেজ বিডি - এনপিবি’ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধন পেয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে ‘নিউজ পেজ বিডি - এনপিবি’ -এনপিবি’কে নিবন্ধন দেওয়া হয়েছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত ওই সনদে উল্লেখ করা হয়েছে- সরকার নির্ধারিত সব শর্তাবলী মেনে চলার বাধ্যবাধকতা থাকবে এই অনলাইন গণমাধ্যমের।

‘সত্য, সরাসরি, সবার আগে’ এই স্লোগানকে ধারণ করে বাজারে এসেছে ডিজিটাল সংবাদমাধ্যম এনপিবি।

এরই মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে পাঠক এবং দর্শকদের আস্থা অর্জন করে চলেছে এনপিবির অনলাইন এবং মাল্টিমিডিয়া বিভাগ। প্রতিদিন গড়ে সংবাদমাধ্যমটিতে খবর দেখছেন ৮০ লাখেরও বেশি মানুষ।

শিগগিরই আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে পাঠক ও দর্শকদের আস্থার প্রতীক হতে চায়, নতুন প্রজন্মের ডিজিটাল সংবাদ মাধ্যম এনপিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X