কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)। আগামী ৫ বছরের জন্য এ নিবন্ধনের বৈধতা কার্যকর থাকবে। এর মাধ্যমে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্বদানকারী বৈধ অভিভাবক সংগঠন হিসেবে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের অবস্থান আরও সুদৃঢ় হলো।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সদস্য সংগঠন হিসেবেও যুক্ত রয়েছে। বর্তমানে সারা দেশে সংগঠনটির সদস্য চলচ্চিত্র সংসদের সংখ্যা ৫০টির বেশি।

গত ১০ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫ থেকে সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জহিরুল ইসলাম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ নূরউল্লাহ।

উল্লেখ্য, এই অঞ্চলে প্রায় ৬ দশক ধরে চলমান চলচ্চিত্র সংসদ আন্দোলন বিগত কয়েক বছর ধরে নানা কারণে স্থবির হয়ে পড়েছিল। সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের নতুন কমিটির যাত্রা শুরু হওয়ায় চলচ্চিত্র অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন চলচ্চিত্র সংসদকর্মীরা।

তাদের মতে, এই উদ্যোগের ফলে ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনসহ বিকল্প ও শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র চর্চা নতুন করে প্রাণ ফিরে পাবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X