কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

চীন বিষয়ক সংবাদের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস

সিএমজি বাংলার ঢাকা অফিসে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজকরা। ছবি : সংগৃহীত
সিএমজি বাংলার ঢাকা অফিসে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজকরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশি সাংবাদিকদের চীন নিয়ে প্রতিবেদনকে স্বীকৃতি ও পুরস্কৃত করতে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস। ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কনটেন্ট এই প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে।

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিএমজি বাংলার ঢাকা অফিসে আয়োজকদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

এতে চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চিয়া লেইমিং, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট চাং ছিংপিন, জাতীয় প্রেসক্লাবের প্রেসিডেন্ট হাসান হাফিজসহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও সিএমজি বাংলার পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।

আয়োজনে যৌথ আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ চায়না-আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি ও অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

ঢাকাস্থ চীনা দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় সহআয়োজক হিসেবে থাকছে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।

পুরস্কারের মূল লক্ষ্য- চীন নিয়ে বস্তুনিষ্ঠ, বিস্তৃত ও গভীর প্রতিবেদন উৎসাহিত করা, বাংলাদেশের মানুষের মাঝে চীন সম্পর্কে ধারণা বাড়ানো এবং দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় করা।

প্রতিযোগিতায় মোট পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে— সাধারণ সংবাদ, অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন, সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক প্রতিবেদন, ভিজ্যুয়াল এবং মিডিয়া ইনোভেশন। প্রতিটি বিভাগে থাকবে ১ম, ২য় ও ৩য় পুরস্কার।

প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ এক লাখ টাকা ও সনদ, ২য় পুরস্কার হিসেবে দুজনের প্রত্যেকে পাবেন নগদ ৫০ হাজার টাকা ও সনদ এবং ৩য় পুরস্কার হিসেবে তিনজনের প্রত্যেকে পাবেন নগদ ৩০ হাজার টাকা ও সনদ।

সব গণমাধ্যম প্রতিষ্ঠান এবং কর্মরত সাংবাদিক, ক্যামেরাম্যান ও প্রযোজকরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ব্যক্তি ও দলীয় উভয় এন্ট্রি গ্রহণযোগ্য। দলীয় এন্ট্রিতে সর্বোচ্চ ৫ জনের নাম উল্লেখ করতে হবে।

যৌথ আয়োজক হিসেবে থাকা সংস্থার সদস্যরা তাদের যার যার সংগঠনের মাধ্যমে প্রতিবেদন জমা দেবেন। সংগঠনের বাইরে থাকা সাংবাদিকরা সরাসরি [email protected] ইমেইলে জমা দিতে পারবেন।

প্রতিবেদন জমা দেওয়ার বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন :

https://bangla.cgtn.com/2025/09/30/ARTI1759234653618507

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X