কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

সারাদিন বৃষ্টি ঝরতে পারে যেসব এলাকায়, জানালেন আবহাওয়াবিদ পলাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরে আজ বুধবার (১ অক্টোবর) একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে মনে করেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নড়াইল, মাগুরা জেলার ওপর ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও লেখেন, তবে আজ সারাদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে নিম্নলিখিত জেলাগুলোর ওপরে :

রাজশাহী বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ : রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতেছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ : চট্রগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে।

ঢাকা বিভাগ : শরীয়তপুর, মাদারীপুর, গোপলাগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, যা সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপর বৃষ্টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রাজধানীসহ বিভাগের অন্য জেলাগুলোর ওপর।

বরিশাল বিভাগ : বরিশাল বিভাগের উত্তর দিকের জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপর দুপুর ৩টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ : খুলনা বিভাগের উত্তর ও পূর্ব দিকের জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে বিকেল ৫টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ : এই পূর্বাভাস লেখার সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সকাল ৯টার পর থেকে আবারও বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X