কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মার্কিন নেতৃত্বের সঙ্গে আমাদের আলোচনা খুবই উৎসাহজনক, আমরা সন্তুষ্ট’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরনো ছবি

সাম্প্রতিক সময়ে মার্কিন নেতৃত্বের সঙ্গে আমাদের আলোচনা খুবই উৎসাহজনক, আর এ নিয়ে আমরা সন্তুষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুঃখের সঙ্গে স্মরণ করছি নাইন ইলেভেনে টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞে ২ হাজার ৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল, যার মধ্যে ছয়জন বাংলাদেশের এবং তিনজন আমার নিজের জেলা সিলেটের লোক ছিল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আশা করি এমন ঘটনার আর কখনো পুনরাবৃত্তি হবে না। সাম্প্রতিক সময়ে মার্কিন নেতৃত্বের সঙ্গে আমাদের আলোচনা খুবই উৎসাহজনক, আর এ নিয়ে আমরা সন্তুষ্ট। এই বিষয়টির ফলে সন্ত্রাস নির্মূলে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে সন্ত্রাসী হামলার কারণে বাংলাদেশে বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং মৃত্যুর ভয়ের কোনো ঘটনা ঘটেনি। এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতিরই ফলাফল। এ ধারা অব্যাহত রাখতে সকলকেই আন্তরিকভাবে একসাথে কাজ করতে হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। যাতে আর কোনো অজুহাতে সন্ত্রাসবাদী ও মৌলবাদীদের বীভৎস কুৎসিত চেহারাটি ফেরত না আসে, যেমনটি এসেছিল ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X