কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়ি সহিংসতায় প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি এইচআরএফবি’র

এইচআরএফবি’র লোগো। ছবি : সংগৃহীত
এইচআরএফবি’র লোগো। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির সহিংসতা নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। মার্মা কিশোরীকে গণধর্ষণ ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বলপ্রয়োগে নিহত ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) এইচআরএফবি’র এক প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করে।

প্রতিনিধি দলে ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, নাগরিক উদ্যেগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও আইন ও সালিশ কেন্দ্রের উপদেষ্টা মাবরুক মোহাম্মদ।

স্মারকলিপিতে বলা হয়, এ ধরনের ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং আদিবাসী জনগোষ্ঠীর জীবন, নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকারকে গভীরভাবে হুমকির মুখে ফেলছে। এই পরিস্থিতি টেকসই শান্তি ও সম্প্রীতির জন্য অত্যন্ত বিপজ্জনক।

পাহাড়ে স্থায়ী শান্তির জন্য স্মারকলিপিতে ৯ দফা পদক্ষেপের দাবি জানিয়েছে বলা হয়েছে, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, অপরাধীদের জবাবদিহিতা এবং অতিরিক্ত বলপ্রয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীর ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন, অতিরিক্ত বলপ্রয়োগের জবাবদিহিতা নিশ্চিত, শান্তি ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, আদিবাসীদের জীবন ও সাংস্কৃতিক অধিকার রক্ষা, পূর্ববর্তী ঘটনার পর্যালোচনা ও টেকসই শান্তির কৌশল গ্রহণ করা আবশ্যক।

অবিলম্বে কার্যকর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করে পার্বত্য অঞ্চলে আদিবাসীসহ অন্য নাগরিকদের ন্যায়বিচার, জবাবদিহি ও শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X