কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় কবিতা পরিষদের নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয় কবিতা পরিষদের নেতারা। ছবি : সংগৃহীত
পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয় কবিতা পরিষদের নেতারা। ছবি : সংগৃহীত

সৌহার্দ্য ও শান্তির বার্তা নিয়ে নগরীর প্রধান তিন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় কবিতা পরিষদের নেতারা।

বুধবার (০১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহানবমীর দিন সন্ধ্যায় নেতারা পূজামণ্ডপগুলোতে যান এবং পূজাকমিটির নেতারা, পূজারী ও ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হানের নেতৃত্বে পরিষদের নেতারা ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দির ও জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তারা প্রতিমা পরিদর্শন ও নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও জাতীয় কবিতা পরিষদের প্রকাশনা ‘দিকচিহ্ন’ তাদের উপহার দেন।

শারদীয় শুভেচ্ছা বক্তৃতায় কবি মোহন রায়হান বলেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতির জাতীয় উৎসবের অন্যতম এই দুর্গাপূজা উৎসব। এই দেশ আমাদের সকলের। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে আমরা এক প্রাণ, এক আত্মা, এক দেশ। আমাদের সকল ধর্ম- বর্ণ মিলে আমরা সবাই সব উৎসবের আনন্দ ভাগ করে নেই। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সম-অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ বারবার লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে- এই শারদীয় দুর্গাপূজা উৎসবের আনন্দ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক সেই কামনার মধ্য দিয়ে জাতীয় কবিতা পরিষদ আজকের এই পূজামণ্ডপে উপস্থিত সবাইকে আন্তরিক, উষ্ণ ও আরক্তিম অভিনন্দন ও হৃদয়নিঃসৃত ভালোবাসা জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি কবি ও জনপ্রিয় অভিনেতা এবিএম সোহেল রশীদ, সাংগঠনিক সম্পাদক কবি ও রাজনীতিক নূরুন্নবী সোহেল, নির্বাহী কমিটির সদস্য কবি ও উপস্থাপক টিমোনী খান রীনো, কবি ও গবেষক মনিরুজ্জামান রোহান, কবি ও আবৃত্তিশিল্পী জুয়েল এনামুল, কবি ও সংগঠক সবুজ মনির, কবি ও সাংবাদিক তাসকিনা ইয়াসমিন ও সদস্য কৃষিবিদ ও কবি রফিক চৌধুরী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১০

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১১

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১২

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৩

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৪

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৫

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৬

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৭

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৮

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৯

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

২০
X