শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিজেএফবির প্রকাশনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর হাতে ডিজেএফবির বইটি তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রীর হাতে ডিজেএফবির বইটি তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: পিআইডি

পরিকল্পনা কমিশন ও ইআরডি বিটের সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)। সংগঠনটির প্রকাশনা ‘স্টেট অব দ্য ডেভেলপমেন্ট : ইমপ্যাক্ট অব মেগা প্রজেক্টস’ এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের শুরুতেই প্রকাশনীটির উদ্বোধন করেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের পক্ষে বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি ডিজেএফবি সম্পর্কে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনাকে অবহিত করেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ের সময় আবারও প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজেএফবির প্রকাশনা হাতে নিয়ে আনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ডিজেএফবিকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় সংগঠনের নেতাদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচির ড. শাহনাজ আরেফিন, আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা (সচিব) উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X