কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ পোস্ট কমান্ডারসহ আটক ২

সেনাবাহিনীর অভিযানে আটক ইউপিডিএফের ‍দুই সদস্য। ছবি :সংগৃহীত
সেনাবাহিনীর অভিযানে আটক ইউপিডিএফের ‍দুই সদস্য। ছবি :সংগৃহীত

রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গতকাল শনিবার (১১ অক্টোবর) দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট অভিমুখে আগত একটি মোটরসাইকেল প্রায় ১৫০ মিটার দূরে থেমে পালানোর চেষ্টা করে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুততার সঙ্গে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।

এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবি থেকে নিশ্চিত হওয়ার মাধ্যমে ইউপিডিএফের পোস্ট কমান্ডার কর্ম চাকমা ও তার সহযোগী লেলিন চাকমাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড অ্যামুনিশন, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন ও ২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

পোস্টে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১০

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১১

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১২

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৩

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৪

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৫

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৬

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৭

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৯

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

২০
X