কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (১২ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়েছে, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও অর্থায়নের অভিযোগে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের ওই সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের কখন এবং কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ডিএমপি।

এদিকে অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—১. মো. বিপ্লব (৩০), ২. মো. শহিদুল ইসলাম (২৮), ৩. মো. শাওন (১৯), ৪. মো. সাগর (২৩), ৫. মো. সোহেল (১৮), ৬. মো. শরিফ (২৫), ৭. আইদিদ (২০), ৮. মো. আসিফ হোসেন (৩২), ৯. মো. মোস্তাফিজুর রহমান রনি (৩৫), ১০. মো. নুরুজ্জামান (৪২), ১১. মো. আদিল (৩৭), ১২. মো. আবুল হোসাইন রানা (৪৬), ১৩. মো. সাগর (২০), ১৪. মো. আমির উদ্দিন (২১), ১৫. সাব্বির (১৯), ১৬. কিবরিয়া কাওসার (৩৭), ১৭. মো. মাইনুদ্দিন হোসেন তৌফিক (২৩), ১৮. মো. ইমন (২২), ১৯. মো. আনিসুর রহমান (৩০), ২০. মো. শাওন (১৬), ২১. মো. শুভ (২৩), ২২. মো. উদয় (২৭), ২৩. গোলাম মোর্শেদ (৩২), ২৪. মো. সাগর (২৬), ২৫. মো. ইরাজ হাসান (১৮) এবং ২৬. মো. রাজিব (৩৫)। পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১০

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১১

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১২

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৪

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৫

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৭

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৮

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৯

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

২০
X