কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পদযাত্রায় হামলার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার নিম্ন আদালতে ইউনাইটেড লইয়ার্স ফোরামের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করে তারা।

এ সময় সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ঢাকা বারের সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হজরত আলী ও ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুকীসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এদিন সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বেলা ১২টা ১০ মিনিটের দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে আইনজীবীরা অবস্থান নেয়।

এরপর তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বারের সামনে থেকে শুরু হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পুলিশ ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, এসি শাহিনুর ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, ওসি অপারেশন নাজমুল হক, এএসআই বসির কনস্টেবল রুহুল আমিন ও আনসার সুমন আলী, আইনজীবী মাহবুবুর রহমান খান, দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজি মো. মহসীন, কাজী পনির ও এস এম হুমায়ূন কবির আহত হন। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় উপপরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে মামলা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X