রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজাবাসীর সহায়তা মাস্তুল ফাউন্ডেশনকে ৫ লাখ টাকা অনুদান দিল পুনাক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

যুদ্ধবিধস্ত গাজাবাসীর সহায়তায় মাস্তুল ফাউন্ডেশনকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

রোববার (১২ অক্টোবর) পুনাক মিলনায়তে আয়োজিত এক অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক ও মানবিক সমাজসেবার এ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী ও আইজিপির সহধর্মীণী আফরোজা হেলেন। যিনি মমতাময় নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও অসাধারণ কর্মনিষ্ঠার মাধ্যমে পুনাককে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, পুনাকের সহসভানেত্রী আইরিন রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন মাস্তুল ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক আবু মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠান উপস্থাপনা করেন পুনাকের জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।

অনুষ্ঠানে গাজাবাসীর সহায়তায় মাস্তুল ফাউন্ডেশনের হাতে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে সাতজন অসুস্থ কর্মচারীর চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান তুলে দেন সভানেত্রী আফরোজা হেলেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী তাহসান খান। প্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেন তিনি।

সভানেত্রী আফরোজা হেলেনের নেতৃত্বে পুনাক শুধু একটি সংগঠন নয়— এটি এক ‘মানবতার পরিবার’। যেখানে প্রতিটি কর্মকাণ্ডের মূল লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো।

শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে পুনাক দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে সেবার আলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X