কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিনে গাজাবাসীর জন্য দুঃসংবাদ

ত্রাণের জন্য অপেক্ষারত গাজাবাসী। ছবি : সংগৃহীত
ত্রাণের জন্য অপেক্ষারত গাজাবাসী। ছবি : সংগৃহীত

ঈদের দিনে দুঃসংবাদ পেয়েছে গাজাবাসী। উপত্যকায় ত্রাণ বিতরণে কাজ করা সংস্থাটি জানিয়েছে, গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শুক্রবার (০৬ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে খাদ্য সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে, সাম্প্রতিক প্রাণঘাতী গোলাগুলির ঘটনায় সব বিতরণ কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদের ওইসব স্থান থেকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানিয়েছে।

জিএইচএফ গত সপ্তাহে গাজায় জরুরি খাদ্য বিতরণ শুরু করেছিল। সংস্থাটি জানিয়েছে, পুনরায় বিতরণ কার্যক্রম শুরু কবে হবে, তা পরে জানানো হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি বুধবার থেকে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। এর আগে, রাফাহ শহরে তাদের কেন্দ্রের আশপাশে পরপর তিনদিন হামলায় বহু ফিলিস্তিনি নিহত হন। সংস্থাটি ইসরায়েলি বাহিনীকে তাদের কেন্দ্রের বাইরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করছে।

ইসরায়েলি সেনাবাহিনী রোববার ও সোমবার জানায়, তারা ‘সতর্কতামূলক হামলা’ চালিয়েছে। মঙ্গলবার বাহিনী জানায়, তারা সতর্কবার্তা দেওয়ার পরও কিছু ফিলিস্তিনি সেনাদের দিকে এগিয়ে গেলে গুলি ছোড়ে।

সংস্থাটি দাবি করেছে, তাদের নিজস্ব বিতরণ স্থলে কোনো নিরাপত্তার ব্যতয় ঘটেনি। সুষ্ঠুভাবেই ফিলিস্তিনিদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসির উদ্দিন পাটোয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X