কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজাবাসীর জন্য পোপ ফ্রান্সিসের শেষ উপহার মোবাইল ক্লিনিক

বেথেলহাম সফরে ব্যবহার করা পোপের গাড়ি। ছবি : সংগৃহীত
বেথেলহাম সফরে ব্যবহার করা পোপের গাড়ি। ছবি : সংগৃহীত

গাজা ইস্যুতে কথা বলেছেন পোপ ফ্রান্সিস। উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে আওয়াজও তুলেছিলেন তিনি। তার ইচ্ছা অনুসারে উপত্যকাবাসীর জন্য শেষ উপহার পেতে যাচ্ছেন গাজাবাসী। নিজের ব্যবহৃত একটি গাড়ির মাধ্যমে পরিচালিত হবে মোবাইল ক্লিনিক।

মঙ্গলবার (০৬ মে) ক্যাথলিক নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগে গাজায় যুদ্ধ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য নিজের ব্যবহৃত গাড়িকে মোবাইল ক্লিনিকে রূপান্তর করে দান করেছিলেন পোপ ফ্রান্সিস। এই গাড়িটি এখন ‘যানবাহন অব হোপ’ (আশার যান) নামে পরিচিত হবে বলে জানিয়েছে ক্যারিটাস জেরুজালেম।

২০১৪ সালের মে মাসে ঐতিহাসিক হোলি ল্যান্ড সফরে পোপ ফ্রান্সিস বেথেলহেমে এই গাড়ি ব্যবহার করেছিলেন। ক্যারিটাস সুইডেনের মহাসচিব পিটার ব্রুন এসিআই প্রেনসাকে জানান, গাজায় শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাড়িটিকে আধুনিক মেডিকেল সরঞ্জামসহ সাজানো হয়েছে।

তিনি বলেন, এখানে দ্রুত রোগ শনাক্তকরণ কিট, সেলাইসামগ্রী, ভ্যাকসিন, অক্সিজেন ও রেফ্রিজারেটেড ওষুধ থাকবে। গাজার প্রত্যন্ত অঞ্চলে এই ক্লিনিক চলবে।

গাজার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে ব্রুন বলেন, স্বাস্থ্যব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। এই মোবাইল ক্লিনিক জীবনরক্ষাকারী ভূমিকা পালন করবে।

ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে গাজায় ১৭ লাখের বেশি শিশু খাদ্য, পানি ও চিকিৎসা সংকটে ভুগছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮০ শতাংশ শিশু অপুষ্টিতে আক্রান্ত। ক্যারিটাস জেরুজালেমের মহাসচিব অ্যান্টন আসফার বলেন, পোপের এই উপহার তার মানবতা ও অসহায়দের প্রতি ভালোবাসার প্রতীক। তিনি চেয়েছিলেন গাজার শিশুরা জানুক, বিশ্ব তাদের ভুলে যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১০

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১১

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১২

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৩

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৪

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৫

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৬

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৭

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৮

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৯

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

২০
X