কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় ২ নেতা গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ২ নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তাররা রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অংশগ্রহণ ও অর্থায়নে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়

রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তাররা হলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫), সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০) এবং আওয়ামী লীগের সংগঠক অংশগ্রহণকারী মো. মিরাজ হোসেন (২৬)।

গ্রেপ্তারদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. বিপ্লব (৩০), মো. শহিদুল ইসলাম (২৮), মো. শাওন (১৯), মো. সাগর (২৩), মো. সোহেল (১৮), মো. শরিফ (২৫), আইদিদ (২০), মো. আসিফ হোসেন (৩২), মো. মোস্তাফিজুর রহমান রনি (৩৫), মো. নুরুজ্জামান (৪২), মো. আদিল (৩৭), মো. আবুল হোসাইন রানা (৪৬), মো. সাগর (২০), মো. আমির উদ্দিন (২১), সাব্বির (১৯), কিবরিয়া কাওসার (৩৭), মো. মাইনুদ্দিন হোসেন তৌফিক (২৩), মো. ইমন (২২), মো. আনিসুর রহমান (৩০), মো. শাওন (১৬), মো. শুভ (২৩), মো. উদয় (২৭), গোলাম মোর্শেদ (৩২), মো. সাগর (২৬), মো. ইরাজ হাসান (১৮) এবং মো. রাজিব (৩৫)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X