বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা। পুরোনো ছবি
শেখ হাসিনা। পুরোনো ছবি

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ১৬ মাস পর শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৯৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন জুলাই যোদ্ধা নাজমুল হোসেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সদর থানার ওসি হাসান বাসির।

মামলায় ১৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী নাজমুল নিশিন্দারা উপশহরের বেলাল হোসেনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মেহেদী হাসান জানান, মামলাটি ২৬ নভেম্বর রেকর্ড করা হয়েছে। ডিবি পুলিশের সহযোগিতায় শনিবার শাহীন ও জাহাঙ্গীর নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্যতম আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, বগুড়া-১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নান, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, ছাত্রলীগ নেতা শামিমা আক্তার সুমি, যুবলীগ নেতা জাকারিয়া আদিল, আন্দোলনে আওয়ামী লীগের অর্থদাতা মো. খোয়াইব প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই আসামিদের এলোপাতাড়ি গুলি লাগে নাজমুলের বাঁ পায়ের গোড়ালি, পিঠ ও মাথায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X