সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

সাতক্ষীরার আশাশুনিতে জনসভায় বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনিতে জনসভায় বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, একাত্তরের পর থেকে জামায়াত ধারাবাহিকভাবে বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আসছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে আশাশুনির বুধহাটায় করিম সুপার মার্কেট মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় কাজী আলাউদ্দিন বুধহাটার উন্নয়ন নিয়ে কয়েকটি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে বুধহাটায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। বুধহাটা বালিকা উচ্চবিদ্যালয়ের একতলা ভবনকে চারতলা ভবনে উন্নীত করা হবে। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভূতপূর্ব উন্নয়ন ঘটানো হবে। সুপেয় পানির সংকট দূর করতে পরিকল্পনা নেওয়া হবে। আশাশুনি উপজেলাকে দেশের মডেল উপজেলায় রূপান্তর করা হবে।

বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য দেন- আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জনসভা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X