চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে প্রশিক্ষণ দিল চসিক। ছবি : কালবেলা
মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে প্রশিক্ষণ দিল চসিক। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর মশক নিধন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরীর বিভিন্ন ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে এবার যুক্ত করা হয়েছে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই।

তাই বিটিআইর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে স্প্রেম্যানদের দুই দিনব্যাপী তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রতিষ্ঠানের ৫৬ জন সুপারভাইজার ও স্প্রেম্যান।

শনিবার ও রোববার (২৯ ও ৩০ নভেম্বর) সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ ৫১ জনকে সনদ দেওয়া হয়।

প্রশিক্ষণে মশার জীবনচক্র, স্থানীয় প্রজাতির বৈশিষ্ট্য, প্রজননস্থল শনাক্তকরণ, কীটনাশক প্রয়োগের আগে-পরে জরিপ পদ্ধতি ও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাঠপর্যায়ে লার্ভিসাইডের ব্যবহার আরও কার্যকর করতে সরবরাহকারী প্রতিষ্ঠান চসিকের পরিচ্ছন্নতা বিভাগকে পাঁচটি মিস্ট ফ্লোয়ার স্প্রে মেশিন হস্তান্তর করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, কীটতত্ত্ববিদ রাশেদ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X