চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। ছবি : কালবেলা
ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। ছবি : কালবেলা

দেশের গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্য সংযোগ রুট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখনো দুই লেনের। যানজট ও দুর্ঘটনা এ সড়কের নিত্যদিনের সঙ্গী। গুরুত্বপূর্ণ এ মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া এবং কক্সবাজারের চকরিয়া উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে মহাসড়কের বড় এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

১৫৫ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অন্তত ৯০ থেকে ১০০ কিলোমিটার জায়গা ঝুঁকিপূর্ণ। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত অক্টোবরেই এ মহাসড়কের চকরিয়া উপজেলার ৪৪ কিলোমিটার অংশে অন্তত ২২টি দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি হয়, আহত হন শতাধিক।

স্থানীয়রা বলছেন, মহাসড়কটি ছয় লেনে উন্নীত হলে দুর্ঘটনা ও যানজট কমবে, পণ্য পরিবহন সহজ হবে এবং পর্যটন শিল্পের গতি বাড়বে। এ কারণে মহাসড়কটিকে ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন তারা।

রোববার সকালে ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ নামে একটি সংগঠনের ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর লোহাগাড়া স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের উভয় পাশে এক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম কালবেলাকে জানান, প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

সাতকানিয়ার ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, মহাসড়ক সম্প্রসারণের প্রক্রিয়া চলমান এবং এটি দরপত্রের অপেক্ষায় রয়েছে। আন্দোলনকারীদের কাছে এ তথ্য ছিল না।

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সেতু এলাকায় গতকাল সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। পরে দুপুর পৌনে ১টার দিকে তারা মহাসড়ক থেকে সরে যান।

চকরিয়া উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবির কালবেলাকে বলেন, মহাসড়কের চকরিয়া অংশে ৪৪ কিলোমিটার এলাকায় প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এতে মানুষের জীবন অকালে শেষ হচ্ছে। তাই মহাসড়কটি ছয় লেনে উন্নীত করা এখানকার মানুষের প্রাণের দাবি।

চকরিয়ার ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান কালবেলাকে জানান, সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলছে।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করতে ২০১৩-১৫ সালে সুইডিশ কনসালট্যান্ট একটি সমীক্ষা করে। এ প্রকল্পে প্রাথমিক ব্যয় ধরা হয় ১০ হাজার কোটি টাকা। পরবর্তী সময়ে জাপানের মারুবেনি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগ আরও সমীক্ষা করে। যদিও বিভিন্ন প্রতিবেদন শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বর্তমানে জাইকার অর্থায়নে আরেকটি সমীক্ষা চলছে।

এরই মধ্যে ৪৭ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হয়েছে, ব্যয় হয়েছে ৮ হাজার ৫০০ কোটি টাকা। সবমিলিয়ে পুরো সড়ক চার লেনে উন্নীত করতে প্রায় ২৮ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানা গেছে। বুয়েটের সমীক্ষা অনুযায়ী, ছয় লেনের বিদ্যমান সড়ক বা ভায়াডাক্ট সড়ক নির্মাণের মাধ্যমে যানবাহনের গতিবেগ বাড়ানো এবং দুর্ঘটনা কমানো সম্ভব।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X