কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১১ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

প্রাথমিকে সংগীত শিক্ষক বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নসহ বেশ কয়েকটি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। এরই মধ্যে প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে কথা বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আপাতত প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বিষয়টি সরাসরি আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়; এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে। তবে হেফাজতসহ আলেম-ওলামাদের পক্ষ থেকে পাঠ্যক্রমে সংগীত অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি থাকায় আমি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে জানিয়েছি— এ বিষয়ে বসে আলোচনা করা প্রয়োজন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে খালিদ হোসেন বলেন, না, সেটা আমি বলতে পারব না। যেহেতু এটি আমার মন্ত্রণালয়ের আওতায় নয়। হেফাজতের আপত্তি এবং অন্যান্য ইসলামি দলের দাবিগুলো বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X