কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় আজকের আলোচিত পাঁচ খবর

কালবেলায় আজকের আলোচিত পাঁচ খবর

দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক কালবেলা’। পত্রিকার অনলাইন সংস্করণ কালবেলা অনলাইনে বুধবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত সংবাদগুলোর মধ্যে পাঁচটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো -

হারুনকাণ্ডে আলোচনায় কে এই সানজিদা?

এডিসি হারুনকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে রীতিমতো বরখাস্ত হয়েছেন তিনি। ঘটনাটি নিয়ে যখন জোড় আলোচনা চলছে ঠিক তখনই সামনে আসে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন নিপার নাম। সানজিদাকে ঘিরে এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন সানজিদা। তবে প্রশ্ন হলো- কে এই সানজিদা। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

‘অপু ও নেতাকে দিলেন অনেক খাবার, আমাদের দিলেন ডালভাত’

এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দুপুরের খাবার খেলেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দুই সহযোগীসহ রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

হারুনকাণ্ড : বারডেমের ঘটনা জানা গেল নিরাপত্তা কর্মকর্তার চিঠিতে

থানায় নিয়ে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় এডিসি হারুনকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। আলোচিত এই ঘটনাটি শুরু হয় বারডেম হাসপাতালে। সেখানে কী ঘটেছিল তা নিয়ে দুই পক্ষ ভিন্ন মত দিয়েছে। এবার জানা গেল, সেখানে মূলত কী ঘটেছিল তা তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন বারডেমের এক নিরাপত্তা কর্মকর্তা। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

স্ত্রী ছাড়া কোনো নারী আমাকে পছন্দ করেন না : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব ও দলটির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু সংসদে আক্ষেপ প্রকাশ করে বলেছেন, স্ত্রী ছাড়া কোনো নারী তাকে পছন্দ করেন না। তবে তাদের দলের সংসদ সদস্য ফখরুল ইমামকে নারীরা খুবই পছন্দ করেন বলে তিনি জানান। বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল নিয়ে আলোচনার এক পর্যায়ে এমন অভিব্যক্তি প্রকাশ করেন মুজিবুল হক। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

স্ত্রীর মৃত্যুর এক দিন পর চলে গেলেন সোহানুর রহমান সোহান

এবার মারা গেলেন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। আজ বুধবার সন্ধ্যায় নিজ বাসায় ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, সন্ধ্যায় ঘুম থেকে না উঠলে তাকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী মারা যান। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X