শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
ডিবি কার্যালয়ে হিরো আলমের মধ্যাহ্নভোজ

‘অপু ও নেতাকে দিলেন অনেক খাবার, আমাদের দিলেন ডালভাত’

ডিবি অফিসে মধ্যাহ্নভোজ করছেন হিরো আলম। ছবি : সংগৃহীত
ডিবি অফিসে মধ্যাহ্নভোজ করছেন হিরো আলম। ছবি : সংগৃহীত

এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দুপুরের খাবার খেলেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দুই সহযোগীসহ রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

তখন ধারণ করা একটি ভিডিও ক্লিপে মধ্যাহ্নভোজ করতে দেখা যায় হিরো আলমকে। ভিডিও ক্লিপে তাকে বলতে দেখা গেছে, এটা ঠিক না। দু’রকম খাবার দিচ্ছেন, ঠিক নাকি? অপু আসলে অনেক খাবার দিছেন, নেতা আসলে অনেক কিছু খেতে দিছেন। আমাদের খালি আলু ভর্তা, ডাল, ভাজি দিছেন।

এ সময় হিরো আলমের সঙ্গীরা তার কথায় সায় জানান।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমাকে অজ্ঞাত নম্বর থেকে কল করে আট লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কা বিবেচনায় গতরাতেই (১২ সেপ্টেম্বর) ডিএমপির হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু হুমকিদাতা গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা পুলিশ। আমি কয়েকবার ফোন করলেও তারা আমার ফোন ধরেনি। তাই বিষয়টি জানাতে ডিবি কার্যালয়ে এসেছি ডিবিপ্রধান হারুন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আমার দাবি হলো, এ অভিযোগ ডিবি তদন্ত করুক।

এর আগে, গত ১৯ জুলাই তার অফিসে এসে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন হিরো আলম। সে সময় তিনি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X