দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পালানোর সময় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার দুই আ.লীগ নেতা হাফিজুর রহমান ইকবাল ও মাহমুদুল আজাদ রিপন। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই আ.লীগ নেতা হাফিজুর রহমান ইকবাল ও মাহমুদুল আজাদ রিপন। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে তাদের জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। এর আগে গ্রেপ্তার দুজনকে দিনাজপুর কোর্টে তোলা হলে বিচারক তাদের জামনি না মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভ্যালারপাড়া গ্রামে সীমান্তের কাছাকাছি পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— আওয়ামী লীগের বরিশাল উজিরপুর উপজেলা শাখার সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭) ও বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা ও উজিরপুর মডেল থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়াও মাহমুদুল আজাদ রিপনের বিরুদ্ধেও একটি রাষ্ট্রদ্রোহ মামলা ও বরগুনা সদর থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তারা উভয়ই পলাতক ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভ্যালারপাড়া গ্রামে সীমান্তের কাছাকাছি পাকা সড়কের একটি কালভার্টের কাছে দুজন ব্যক্তিকে ইজিবাইকে যেতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। এ সময় পুলিশের সোর্স পুলিশকে খবর দিলে বিরামপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন কালবেলাকে বলেন, তারা দুজনই গ্রেপ্তার এড়াতে নিরাপদ রুট মনে করে বিরামপুরের কাটলা সীমান্তের ভ্যালার পাড়ে দেশীয় ও ভারতীয় দালালের মাধ্যমে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের একজনের কাছে ১৭ হাজার ও একজনের কাছে ১৫ হাজার টাকা পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X