শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে ভারতের সেনা প্রধানের ফোন

এস এম শফিউদ্দিন আহমেদ ও মনোজ পাণ্ডে। ছবি : সংগৃহীত
এস এম শফিউদ্দিন আহমেদ ও মনোজ পাণ্ডে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে টেলিফোনের মাধ্যমে দিল্লিতে এক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পাণ্ডে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় টেলিফোনের মাধ্যমে ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফ’স কনক্লেভ (আইপিএসি)-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানান ভারতের সেনাপ্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতের সেনাবাহিনী প্রধানকে ওই সম্মেলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জ্ঞাপনপূর্বক অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের আনুমানিক ১৭ জন সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তারা পারস্পরিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এই বৈঠকের মাধ্যমে নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনার সুযোগ পাবেন বলে জানা যায়। এই আমন্ত্রণের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১০

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১১

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১২

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৭

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৮

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৯

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

২০
X