কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

জনগণ সচেতন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার চেষ্টা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো কিছু সমস্যা সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুষ্ঠু হবে।

বিভিন্ন পদায়ন ও বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি গণমাধ্যমকে আহ্বান বলেন, যদি কোনো অনিয়মের খবর পাওয়া যায় তা প্রকাশ করুন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার একক ব্যক্তির নামে থাকা সিম কার্ডের সংখ্যা ১০টি থেকে ২টিতে কমানোর পরিকল্পনা করছে। নির্বাচনের আগে এটি ৫–৭টিতে নামানোর চেষ্টা করা হবে।

তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতির কারণে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা- এ ধরনের প্রশ্নের সরাসরি কোনা উত্তর দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অনুমতি চাইলে অন্যকেও তা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X