চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নিহত মোহাম্মদ আলমগীর ওরফে আলম। ছবি : সংগৃহীত
নিহত মোহাম্মদ আলমগীর ওরফে আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আলমগীর ওরফে আলম নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম (৪৯) পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে। তিনি যুবদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পারিবারিক অনুষ্ঠান শেষে কয়েকজন মিলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলম। রশিদের পাড়া মসজিদের পাশে পুরোনো কবরস্থানের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

রাউজানের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, রাউজানে উপজেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। এখানে বহু বছর ধরে ব্যক্তির শাসন চলে। ব্যক্তি বদলান, নতুন আরেকজন আসেন, সন্ত্রাস কমে না।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া কালবেলাকে বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আসামিদের ধরতে অভিযান চলছে।

এর আগে গত ৭ অক্টোবর হাটহাজারী উপজেলায় মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারীদের গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে এক বিএনপি কর্মী নিহত হন। তিনিও রাউজানের বাসিন্দা ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১০

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১১

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১২

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৮

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৯

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

২০
X