বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ট্রায়াল অব সূর্য সেন’-এর ৪০তম মঞ্চায়ন

‘ট্রায়াল অব সূর্য সেন’-এর ৪০তম মঞ্চায়ন। ছবি : সংগৃহীত
‘ট্রায়াল অব সূর্য সেন’-এর ৪০তম মঞ্চায়ন। ছবি : সংগৃহীত

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্য সেনের প্রহসনমূলক বিচার ও মৃত্যুর কাহিনি নিয়ে নির্মিত ঐতিহাসিক নাটক ‘ট্রায়াল অব সূর্য সেন’ আবারও মঞ্চে আসছে। নাট্যদল ঢাকা পদাতিক প্রযোজিত এ নাটকটির ৪০তম প্রদর্শনী হবে ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী, যিনি নাটকে সূর্য সেন চরিত্রে অভিনয়ও করছেন। তিনি বলেন, ‘ট্রায়াল অব সূর্য সেন’ শুধু নাটক নয়, এটি আমাদের ইতিহাস ও সংগ্রামের প্রতিচ্ছবি।

গত বছর ভারতের দিল্লিতে নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী হয় এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়। প্রায় ৪০ জন শিল্পী এতে অভিনয় করছেন—তাদের মধ্যে আছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ প্রমুখ। নাটকের আলোক প্রক্ষেপণে জাকারিয়া কিরণ, সংগীত নিয়ন্ত্রণে আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনায় শ্যামল হাসান।

২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর থেকেই এটি দেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক নাটক হিসেবে সমাদৃত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X