কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নিয়ে নতুন প্রস্তাব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন পে স্কেলে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা ও সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন করার জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ)। এর পাশাপাশি বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ ২১টি দাবি জানিয়েছে সংগঠনটি।

গত শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ফেডারেশনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, ২০১৫ সালের বৈষম্যপূর্ণ অষ্টম পে-স্কেল কার্যকরের পর থেকে গত ১১ বছর ধরে কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ও অন্যান্য দাবির জন্য আন্দোলন করে আসছেন। এবার আমাদের প্রত্যাশা সরকার বাজার ব্যবস্থা, ছয় সদস্যের পরিবারের ব্যয় ও বেতনবৈষম্য বিবেচনায় নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে।

সংগঠনটি শিক্ষা, চিকিৎসা এবং যাতায়াতের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সুবিধাদি বৃদ্ধি, পূর্বে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করা, সরকারি কর্মীদের জন্য রেশন পদ্ধতি চালু করার ব্যবস্থা গ্রহণের দাবিও জানায়।

একই দিন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) পৃথকভাবে জাতীয় বেতন কমিশন-২০২৫ এর কাছে ১৭ দফা প্রস্তাব জমা দিয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে বেতন গ্রেড ২০ থেকে কমিয়ে ১২টি করা, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা।

বিডিপিএ প্রস্তাবে বলেছে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৪-এর মধ্যে রাখতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকার বেশি নির্ধারণ করতে পারে কমিশন।

এর আগে গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। আগামী ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X