নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর : দুলু

নাটোরে মতবিনিময় সভায় বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরে মতবিনিময় সভায় বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর। বর্তমান সময়ে ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি সবসময় আলেমদের সঙ্গে ছিল এবং আগামীতেও থাকবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আলেমদের ভূমিকা জাতিকে নতুন দিকনির্দেশনা দেবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুলু বলেন, দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উন্নয়ন নিশ্চিত করতে হলে আলেম সমাজকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। ইসলামি আদর্শই পারে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর উপশহর মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন : সুন্দরবন থেকে অস্ত্র গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর প্রধান আটক

নাটোর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি আলহাজ অধ্যক্ষ মুফতি কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিত্বে এবং হাফেজ শফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, সংগঠনের রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাওলামা ইনামুল হক জিহাদী, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু ও নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১০

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১১

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১২

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১৪

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৫

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৬

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৭

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৮

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৯

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

২০
X