আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:২৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বরগুনা আমতলীতে ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার নুরজাহান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।

জানা গেছে, ইসলামী আন্দোলনের আমতলী সদর ইউনিয়ন কমিটির সহসভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। উপস্থিত ছিলেন- সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

বিএনপিতে যোগদান করা মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, ‘আমার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপিতে যোগদান করেছে। আমরা আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. জালাল আহমেদ ফকিরের নেতৃত্বে উদ্ভুদ্ধ হয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X