চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

ট্রফি উন্মোচন করেন লিটন কুমার দাস ও শাই হোপ। ছবি : কালবেলা
ট্রফি উন্মোচন করেন লিটন কুমার দাস ও শাই হোপ। ছবি : কালবেলা

উন্মোচন করা হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। রেলওেয়ে পূর্বাঞ্চলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) প্রাঙ্গণে এটি উন্মোচন করা হয়।

রোববার (২৬ অক্টোবর) চট্টগ্রামের ঐতিহাসিক এ ভবনের সামনে আয়োজিত এক রঙিন অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস ও শাই হোপ ট্রফি উন্মোচন করেন।

দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোকে ক্রিকেট-সম্পর্কিত আয়োজনের সঙ্গে যুক্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এর আগে ঢাকার লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল। সিলেটের চা-বাগানেও একই ধরনের আয়োজন দেখা গেছে। এবার সেই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনের জন্য শতবর্ষী সিআরবি এলাকাকে বেছে নেওয়া হয়।

অনুষ্ঠান শেষে লিটন ও হোপ ট্রফি হাতে সিআরবির পুরোনো রেল ইঞ্জিনের সামনে ফটোসেশনে অংশ নেন। নান্দনিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে ট্রফির সেই মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়।

আরও পড়ুন : ৭ দিনেও অজানা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর রহস্য

আগামীকাল সোমবার চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশের দলে যারা খেলবেন তারা হলেন— লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১০

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১১

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১২

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৩

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৪

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৫

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৬

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৭

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৮

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৯

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০
X