কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সীমাহীন পাল্লার ভয়ংকর পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। পুরোনো ছবি
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। পুরোনো ছবি

ভয়ংকর পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির দাবি, পরীক্ষা চালানো এ ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন।

রোববার (২৬ অক্টোবর) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া একটি নতুন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, নতুন এ ক্ষেপণাস্ত্রের পাল্লা কার্যত সীমাহীন।

রোববার রাশিয়ান সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান, ক্ষেপণাস্ত্রটি মঙ্গলবার পরীক্ষা চালানো হয়েছে। এ সময়ে এটি প্রায় ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এছাড়া এটি প্রায় ১৫ ঘণ্টা আকাশে অবস্থান করেছে।

স্কাই নিউজ জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটির নাম ৯এম৭৩০ বুরেভেস্তনিক। যার অর্থ ‘ঝড়ের পাখি’। এটি ন্যাটো-র ভাষায় SSC-X-9 Skyfall নামে পরিচিত।

ক্যামোফ্লাজ পোশাকে সজ্জিত অবস্থায় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, এটি এক অনন্য অস্ত্র, যার মতো আর কোনো দেশ পৃথিবীতে নেই। প্রায় সীমাহীন পাল্লা ও অননুমেয় উড্ডয়নপথের কারণে এটি বর্তমান ও ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অজেয়।

তিনি জানান, ক্ষেপণাস্ত্রটির ‘গুরুত্বপূর্ণ পরীক্ষার ধাপ সম্পন্ন হয়েছে। এখন ক্ষেপণাস্ত্রটির চূড়ান্ত প্রস্তুতি ও মোতায়েনের কাজ শুরু করা উচিত বলেও জানান তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেন, বুধবার তিনি স্থল, সমুদ্র ও আকাশপথে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর সমন্বিত মহড়া পর্যবেক্ষণ করেছেন। তিনি জানান, আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার আধুনিকীকরণের স্তর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

২০১৮ সালে প্রথমবারের মতো পুতিন এই ক্ষেপণাস্ত্রের প্রকল্পের ঘোষণা দেন। এটি এমন এক অস্ত্র যা পৃথিবীর যে কোনো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম এবং আধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X