কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকারের : অর্থ উপদেষ্টা

নতুন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকারের : অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

নতুন পে স্কেল ঘোষণার বিষয়ে নির্বাচিত সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘একটা কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিস্ট নিয়ে। তারা ইন্ডিপেন্ডেন্ট, কিছু রিকমেন্ডেশন দেবে। পে কমিশনের ব্যাপার আছে। সেটা আমরা এখন কিছু বলতে পারি না। ওটা দেখা যাক কতদূর যায়। আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারে। আমরা যেহেতু ইনিশিয়েট করে ফেলেছি।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণচুক্তি প্রসঙ্গে তিনি জানান, ৬ষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাওয়া যাবে না। পরবর্তী রাজনৈতিক সরকার দায়িত্ব নিলেই আইএমএফ তাদের কার্যক্রম ও পরিকল্পনা পর্যালোচনা করে কিস্তি ছাড় করবে। আমরা প্রয়োজনীয় সব তথ্য ও প্রস্তাব পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করব।

দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ড. সালেহউদ্দিন বলেন, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে, তবে বাসাভাড়া ও পরিবহন খরচ বেড়েছে। বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা চলছে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি এখন স্থিতিশীল, চালের দামও নিয়ন্ত্রণে আছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কৃষি খাতের চাহিদা মেটাতে সার ও অপরিশোধিত তেল আমদানি প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সরকারি ক্রয় কমিটির বৈঠকে ১ লাখ ৭০ হাজার টন সার এবং ৫০ হাজার টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X