কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাময়িক বরখাস্ত হচ্ছেন বাবু চেয়ারম্যান

অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ছবি : সংগৃহীত
অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ছবি : সংগৃহীত

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি জামালপুরের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৈনিক কালবেলাকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের (ইউনিয়ন পরিষদ অধিশাখা) যুগ্ম সচিব মোহাম্মদ ফজলে আজিম।

ফজলে আজিম বলেন, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী—অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্তের কাজ চলছে। দু-একদিনের মধ্যে তাকে বরখাস্ত করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এক সাক্ষাৎকারে বলেন—যে পেশার হোক না কেন, যে পদধারী হোক না কেন, তিনি যদি অন্যায় করেন তাহলে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত বাবু চেয়ারম্যান হোক বা যেই হোক না কেন, অবিচার-অন্যায় করলে তিনি শাস্তি পাবেন। আমরা সেই ব্যবস্থা নেব। আমাদের পক্ষ থেকে যা করা দরকার রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাই করব। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গত শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনের নির্দেশদাতা বাবুসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব। এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

গত শনিবার সকালে দেবীগঞ্জ থেকে মামলার প্রধান আসামি বাবুকে গ্রেপ্তার করে র্যাব।

গত বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পর দিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়োডাটায় এখনও ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১০

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১১

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১২

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৩

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৪

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৫

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৭

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৮

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৯

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

২০
X