কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে ২২ নভেম্বর আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’–এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

গতকাল সোমবার রাতে এক প্রতিবাদলিপিতে পুলিশ অ্যাসোসিয়েশন বলেছে, এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। বক্তব্যটি ‘উচ্চাকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য হেয়প্রতিপন্নকারী’।

প্রতিবাদে পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, ওই অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে, পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব সকালবেলা আপনার প্রোগ্রাম জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবেন—এ ধরনের বক্তব্য শুধু বাংলাদেশ পুলিশের প্রতি অপমান, মানহানি, হীন প্রচেষ্টা এবং সংবিধানসম্মত দায়িত্ব ও পেশাদারিত্বকে অবমাননাকর।

প্রতিবাদে বলা হয়, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের অবস্থান স্পষ্ট ও দ্ব্যর্থহীন। ১. পুলিশ রাষ্ট্রীয় শপথ অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষ, পেশাদার ও আইনকেন্দ্রিকভাবে কাজ করে থাকে। কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির ‘কথায় ওঠা-বসা’ করার অভিযোগ মানহানিকর। ২. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের বক্তব্য নির্বাচনকালীন নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশকে বিপর্যস্ত করতে পারে। ৩. এসব মন্তব্যের মাধ্যমে জনমনে পুলিশ সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি—শাহজাহান চৌধুরী এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অপমান ও বিভ্রান্ত করার জন্য দুঃখপ্রকাশ করা আবশ্যক। ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য, মিথ্যা তথ্য বা অপপ্রচার থেকে বিরত থাকবেন—এটাই প্রত্যাশা।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ সংবিধান, আইন এবং রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অটল। এ ধরনের মন্তব্য অত্যন্ত অযৌক্তিক ও অগ্রহণযোগ্য এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এতে গভীর অসন্তোষ জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X